Dhaka ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

কাউখালীতে সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমু

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৩টি সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মোট ২৯৫ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় ও উন্নত জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ এবং প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি পোনা মাছ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং অবৈধভাবে পোনা আহরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

কাউখালীতে সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমু

Update Time : ০২:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬