Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখল ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর সতর্কবার্তা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিয়মিত সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডাকবাংলো সড়ক, দক্ষিণ বাজার ও সদর রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক দোকানদারকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং জনসাধারণের চলাচলের পথ দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান শেষে ইউএনও রেহেনা আক্তার বলেন, ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। তবে শুধু প্রশাসনের উদ্যোগে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এ জন্য ব্যবসায়ী, প্রতিষ্ঠান মালিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিকী, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, এনায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ফুটপাত দখল ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর সতর্কবার্তা

Update Time : ০২:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬