Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

আটঘর-কুড়িয়ানায় বিজয়া দশমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও গণসংযোগে আসিফ ইকবাল সাগর

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪ নম্বর আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা আসিফ ইকবাল সাগর।

বিজয়া দশমীর দিন সমর্থক ও শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের সংগীতকাঠি, আটঘর-কুড়িয়ানা, জিন্দাকাঠি, বাওনকাঠি ও ধলহারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দেন। পাশাপাশি স্থানীয় বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

আসিফ ইকবাল সাগর গ্রাম সরকারপ্রধান প্রয়াত শেখ মোহাম্মদ শহীদুল্লাহর বড় ছেলে এবং অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিদ্দিক আকবর গাজীর ভাতিজা।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আসিফ ইকবাল সাগর আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। এ সময় তিনি পুলিশের হয়রানির শিকার হন বলেও উল্লেখ করা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসিফ ইকবাল সাগর বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আটঘর-কুড়িয়ানার মানুষের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে ৪ নম্বর আটঘর-কুড়িয়ানা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

আটঘর-কুড়িয়ানায় বিজয়া দশমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও গণসংযোগে আসিফ ইকবাল সাগর

Update Time : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬