নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’ তাদের কার্যক্রম নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে অপপ্রচার বন্ধে সবার সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, নতুন তিনটি পুল নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে তাদের উদ্যোগে নির্মিত ও সংস্কার করা পুলের সংখ্যা দাঁড়াবে ৮০টিতে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন বিগত মেম্বার চেয়ারম্যান মেম্বার এর কাছে বললেও তার এগিয়ে আসেনি , দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙা সেতু, ঝুঁকিপূর্ণ পুল ও যোগাযোগ সংকট দূর করতে স্থানীয় শিক্ষক, চাকরিজীবী, যুবক ও কর্মজীবী মানুষের স্বেচ্ছাশ্রমে ‘সবার আগে বলদিয়া’র যাত্রা শুরু হয়।

পরে স্থানীয় গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের ব্যক্তিগত আর্থিক সহায়তায় পাঁচটি পুল নির্মাণ করে জুলুহার এলাকায়। তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি উন্নয়ন কাজের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।এ পর্যন্ত ৮০টি উন্নয়ন কাজের জন্য বলদিয়া টিম ও কয়েকজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে মোট ৪২ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। বিদেশি অর্থ বা গোপনে বড় অঙ্কের চাঁদা সংগ্রহের যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার উত্তর বিন্না, মহাসিন মোল্লা বাড়ি এবং মধ্য বিন্না এলাকায় তিনটি পুল নির্মাণ ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজ শেষ হলে সংগঠনটির উদ্যোগে মোট ৮০টি পুল নির্মাণ ও সংস্কারের মাইলফলক অর্জিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানালেও ভিত্তিহীন অপপ্রচার স্বেচ্ছাসেবী কার্যক্রমকে নিরুৎসাহিত করে। তিনি উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবার সহযোগিতা, দোয়া ও উৎসাহ কামনা করেন সমালোচনা নয়।
Reporter Name 






















