Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ : গ্রেফতার-৪, ট্রাক জব্দ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমবায় গঠনের আহ্বান কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ কমিটি নেই, নেতৃত্বেও ঐক্য নেই; নেছারাবাদে তিন গ্রুপে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাকেরগঞ্জে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু, স্বপরিবারে আসার আহ্বান নিউ লাইফ মেডিকেল সার্ভিসের সাপাহার বিএনপিতে নতুন সমীকরণ, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরলেন আব্দুল্লাহ আনছারী তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অভিযানে দুটি বাল্যবিয়ে বন্ধ, কনেকে নিয়ে পালালেন বর!

কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শ্রেষ্ঠ শিক্ষক আল মামুন, গুণী শিক্ষক শামসুন্নাহার এবং নবযোগদানকৃত শিক্ষকদের পক্ষে আহসানুল হক শান্ত ও ফেরদৌসী জাহান উপমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবন ও শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। নবযোগদানকৃত সহকারী শিক্ষকরা তাঁদের মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কাউখালীর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, কাউখালীতে নতুন ও মেধাবী সহকারী শিক্ষক যোগদান করায় তাঁরা আনন্দিত। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করতে নবীন শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। শিক্ষক সমিতির সঙ্গে সমন্বয় এবং সরকারি নীতিমালা অনুসরণ করে প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে নবযোগদানকৃত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ : গ্রেফতার-৪, ট্রাক জব্দ

কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

Update Time : ০৩:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬