Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাকেরগঞ্জে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু, স্বপরিবারে আসার আহ্বান নিউ লাইফ মেডিকেল সার্ভিসের সাপাহার বিএনপিতে নতুন সমীকরণ, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরলেন আব্দুল্লাহ আনছারী তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অভিযানে দুটি বাল্যবিয়ে বন্ধ, কনেকে নিয়ে পালালেন বর! তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি, ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুট কলারোয়ায় ইউপি সদস্য প্রার্থী বাছাইয়ে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন নেছারাবাদে জামায়াত নেতার উপর হামলা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি, ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুট

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় রাতের খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত ২টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় বাড়ির গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সবুজ সরদারের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি, ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুট

Update Time : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬