Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ : গ্রেফতার-৪, ট্রাক জব্দ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমবায় গঠনের আহ্বান কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ কমিটি নেই, নেতৃত্বেও ঐক্য নেই; নেছারাবাদে তিন গ্রুপে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাকেরগঞ্জে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু, স্বপরিবারে আসার আহ্বান নিউ লাইফ মেডিকেল সার্ভিসের সাপাহার বিএনপিতে নতুন সমীকরণ, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরলেন আব্দুল্লাহ আনছারী তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অভিযানে দুটি বাল্যবিয়ে বন্ধ, কনেকে নিয়ে পালালেন বর!

সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি রাষ্ট্র গঠনে মাদরাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদরাসার শিক্ষার্থীদের কোনোভাবেই দুর্বল করে দেখার সুযোগ নেই। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার অন্যতম একটি ধারা হলো মাদরাসা শিক্ষা। দিন দিন এ শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, যার প্রতিফলন জান্নাতুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশে দেখা গেছে।

তিনি আরও বলেন, দুনিয়াবি জীবনে সফলতার পাশাপাশি আখেরাতে কামিয়াবি অর্জনের জন্য ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় প্রয়োজন। মাদরাসা শিক্ষাব্যবস্থা এই দুই ধারার শিক্ষার সমন্বয় ঘটায়। তাই মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।

মাদরাসা শিক্ষার মর্যাদা ও স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাদরাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় শিক্ষিতদের মতো সমানভাবে মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।

জান্নাতুল কুরআন মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ : গ্রেফতার-৪, ট্রাক জব্দ

সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

Update Time : ০৩:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬