Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্স সিরাপ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। তলুইগাছা বিওপির সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করেন।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।

দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে বিজিবি। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬