Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

তালার স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর মন্তব্যের প্রতিবাদ, সাংবাদিক হত্যার ঘটনায় উত্তাল সাতক্ষীরা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসীর সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ এবং নেত্রকোনায় গুলি করে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (বেলা ১১টা) সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার ও আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান সাংবাদিকদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত ও নিন্দনীয়। সাংবাদিকেরা সমাজের দর্পণ ও জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমন একটি পেশার সবাইকে নিয়ে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির ঢালাও মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান তাঁরা।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসাসেবার নামে কিছু অসাধু ব্যক্তি বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে ব্যাহত করছে। তাঁরা স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় এনায়েত উল্লাহ আব্বাসীর সাংবাদিকদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে—এমন বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

বক্তারা নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিকার এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

তালার স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর মন্তব্যের প্রতিবাদ, সাংবাদিক হত্যার ঘটনায় উত্তাল সাতক্ষীরা

Update Time : ০৪:৩৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬