Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

নেছারাবাদে ২বছর পর ছাত্রলীগের ঝটিকা মিছিল,২মিনিটেই শেষ থানায় ২জন 

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৯ Time View

প্রতিনিধি নেছারাবাদ পিরোজপুর ;

পিরোজপুরের নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরের পর উপজেলার ইন্দুরহাট এলাকায় সরকারি কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে পুলিশ। মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা তন্ময়ের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু দাবি করেন, মিছিলের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সেটি প্রতিহত করেন। সোহাগদলের তন্ময়ের নেতৃত্বে মিছিলটি বের হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ সময় মিছিলে অংশ নেওয়া দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি।

অন্যদিকে, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান। তন্ময়ের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে তিনি শুনেছেন। নিষিদ্ধ ছাত্রলীগকে আবারও রাজপথে নামার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুপুরে সোহাগদল এলাকায় একটি মিছিল বের হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

নেছারাবাদে ২বছর পর ছাত্রলীগের ঝটিকা মিছিল,২মিনিটেই শেষ থানায় ২জন 

Update Time : ০২:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬