Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

নেছারাবাদে চেয়ারম্যান পদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা মো. জাহিদুর রহমান মিঠু। দলীয় সমর্থন প্রত্যাশা করে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি স্থানীয় উন্নয়নে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরছেন তিনি।

গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ভরতকাঠি, বাটনাতলা, রুদ্রপুর, রাজবাড়ীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন মিঠু। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

জাহিদুর রহমান মিঠু গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। বর্তমানে তিনি ২০২৬ সালের গুয়ারেখা ইউনিয়নে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
তিনি গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মরহুম মাস্টার হাবিবুর রহমানের ছেলে। তাঁর বোন শামসুন্নাহার কাকলী পিরোজপুর জেলা মহিলা দলের সহসভাপতি এবং স্ত্রী তাইয়্যেবা সুলতানা খুশি জেলা মহিলা দলের সহ-শিল্পবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুয়ারেখা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে মিঠুও একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে নিজের অবস্থান তুলে ধরছেন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে ইউনিয়নে তাঁর একটি সমর্থকগোষ্ঠী রয়েছে।

মিঠু বলেন, নির্বাচিত হলে গুয়ারেখা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্ব দেবেন। এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

নেছারাবাদে চেয়ারম্যান পদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ

Update Time : ০৫:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬