Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে যৌথভাবে পরিচালিত এ অভিযানে নদীর তীরবর্তী এলাকা থেকে জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নৌ পুলিশ পরিদর্শক মো. ইমরান হোসাইন।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরগড়া জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মৎস্য সম্পদের টেকসই সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ

Update Time : ০৩:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬