Dhaka ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

কাউখালীতে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে চলমান সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রাম পুলিশদের (চৌকিদার) নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

সভায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষ অভিযান সফল করতে চৌকিদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি প্রতিটি গ্রামে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অবৈধ অস্ত্রধারীদের গতিবিধির ওপর নজরদারি জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে গ্রাম পুলিশ সদস্যদের আহ্বান জানান।

ব্রিফিং শেষে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য কাউখালী উপজেলাকে শতভাগ মাদক ও অপরাধমুক্ত করা। সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানে তৃণমূল পর্যায়ের তথ্য সংগ্রহ ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দেওয়া সঠিক ও সময়োপযোগী তথ্য ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “কাউখালীতে কোনো অপরাধী, মাদক ব্যবসায়ী কিংবা অবৈধ অস্ত্রধারীর স্থান হবে না। অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

সভায় বিশেষ অভিযানের সফল বাস্তবায়নে গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

কাউখালীতে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন

Update Time : ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬