Dhaka ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস সাতক্ষীরা সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলার সাতক্ষীরা থেকে বিশ্বজয়ী পেসার: ৩১ বছরে পা দিলেন কাটার মাস্টার মোস্তাফিজ কাউখালীতে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক ভাণ্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ Time View

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বাঁশবাড়িয়া গ্রামের রাজিব খাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক রাজিব খাঁ ও উদ্ধার করা আলামত বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের তথ্যমতে, রাজিব খাঁর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক

Update Time : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬