Dhaka ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরায় দেশি-বিদেশি ওষুধের সমাহার নিয়ে আহমেদ মেডিকেল হলের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সকল প্রকার দেশি-বিদেশি ওষুধের পাইকারি ও খুচরা বিক্রয়ের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আহমেদ মেডিকেল হল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাজমুল স্মরণীর আহছানিয়া মিশনের দক্ষিণ পাশে কেক কাটা, ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব এবং আহমেদ মেডিকেল হলের পরিচালক মহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মানসম্মত ওষুধ সহজলভ্য করার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জনে ব্যবসায়িক সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করা গুরুত্বপূর্ণ। তারা আহমেদ মেডিকেল হলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। দোয়া শেষে উপস্থিত অতিথি ও সুধীজনের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন

সাতক্ষীরায় দেশি-বিদেশি ওষুধের সমাহার নিয়ে আহমেদ মেডিকেল হলের উদ্বোধন

Update Time : ০৬:২১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬