সাতক্ষীরা প্রতিনিধি:
সকল প্রকার দেশি-বিদেশি ওষুধের পাইকারি ও খুচরা বিক্রয়ের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আহমেদ মেডিকেল হল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাজমুল স্মরণীর আহছানিয়া মিশনের দক্ষিণ পাশে কেক কাটা, ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব এবং আহমেদ মেডিকেল হলের পরিচালক মহিদুল ইসলাম।
বক্তারা বলেন, মানসম্মত ওষুধ সহজলভ্য করার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জনে ব্যবসায়িক সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করা গুরুত্বপূর্ণ। তারা আহমেদ মেডিকেল হলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। দোয়া শেষে উপস্থিত অতিথি ও সুধীজনের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।
Reporter Name 















