Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ সাতক্ষীরা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেলেন সাতক্ষীরার বন কর্মকর্তা মারুফ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কাউখালীতে ১৮ কৃতি শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক ১১ পরীক্ষার্থীর মধ্যে পাস ১জন , মৈশানী বালিকা বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দপদপিয়া সেতুর ঢালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর; ববি শিক্ষার্থীসহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফাইটার মোরগ আটক বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে নেটিজেনদের তীব্র নিন্দা

বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এসব ইউনিয়ন পরিষদে প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

রোববার (৯ আগস্ট) বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপমা ফারিশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিষদের নিয়মিত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সেবাগুলোও যাতে নির্বিঘ্নে চালু থাকে, সে লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও আরও জানান, উপজেলার চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের মেয়াদ এখনো শেষ হয়নি। ফলে এসব ইউনিয়নের চেয়ারম্যানরা স্বাভাবিক নিয়মে তাদের দায়িত্ব পালন করবেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসক নিয়োগের ফলে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণের নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ

বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ

Update Time : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬