Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাট রামপালে খুলনা-মোংলা মহাসড়কে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনা, অকাল প্রাণহানি ও যানজট নিরসনে উক্ত সড়কটিকে অবিলম্বে ৪ লেনে উন্নীতকরণের দাবিতে এক বিশাল পথসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা-মোংলা নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদ”-এর ব্যানারে এবং রামপালের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত। এবং এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ও অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোয় গভীর শোক
সমাবেশের শুরুতে সম্প্রতি খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রামপাল ইসলামাবাদ বড়বাড়ি হাফিজিয়া মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ১২ ই মার্চ একই পরিবারের ১৪ জনের মৃত্যু সহ অন্যান্য স্বজনদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, প্রতিনিয়ত এভাবে অকালে তাজা প্রাণ ঝরে যাওয়া মেনে নেওয়া যায় না। আর যেন কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় কাঁদতে না হয়, তার জন্য সড়কটিকে দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পথসভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এতে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম,রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল, জেলা কমিটি সদস্য মোঃ আলামিন শেখ, সভাপতি যুব বিভাগ ,মোঃ সাব্বির হোসেন (রামপাল সদর ইউনিয়ন), বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাও: জুলফিকার আলী প্রমুখ।

এছাড়াও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ এলাকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ পথসভায় উপস্থিত ছিলেন।

বক্তাদের বক্তব্য ও প্রধান দাবিসমূহ পথসভায় বক্তারা বলেন, খুলনা-মোংলা মহাসড়কটি দক্ষিণঞ্চলের অন্যতম প্রধান হলো অর্থনৈতিক। মোংলা বন্দর ও প্রস্তাবিত শিল্পাঞ্চলের গুরুত্ব অনুধাবন করে এই রাস্তাটি চার লেন করা অতী জরুরী।

তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো: খুলনা থেকে মোংলা পর্যন্ত জাতীয় মহাসড়কটি অনতিবিলম্বে ৪ লেনে উন্নীত করা। ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ ও সঠিক সিগন্যালিংয়ের মাধ্যমে যাত্রী ও পথচারীদের সুরক্ষা দেওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো। সমাবেশ থেকে আয়োজকরা হুশিয়ারি দেন যে, জনগণের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে দক্ষিণঞ্চলের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত

Update Time : ০১:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬