Dhaka ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও দোয়া

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৪০৭ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি;

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনায় বিশেষ সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ মার্চ) সকালে ছারছীনা দরবার শরীফের হিযবুল্লাহ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সেমিনার আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু ওয়াক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ আবু বকর মুহাম্মাদ ছালেহ নেছারুল্লাহ (মাঃ জিঃ আঃ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার মুদীর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ গোপালগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো. কাজী মফিজউদ্দীন এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় আলোকিত করতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আল্লাহভীরু ও দ্বীনদার নেতৃত্বের মাধ্যমেই সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ছাত্রসমাজের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সেমিনার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও দোয়া

Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬