Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আত্মগোপনে থাকা উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ রিপন মন্ডলকে ঘিরে নানা প্রশ্ন, পাওনাদারদের দাবি তদন্তের

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১১১৪ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের গণপতিকাঠী গ্রামের বাসিন্দা রিপন মন্ডলকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ওই সমবায় সমিতিতে চাকরিও করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত দুই-তিন দিন ধরে উত্তম মিস্ত্রির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, উত্তম মিস্ত্রি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র আরও জানায়, উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে রিপন মন্ডল তার পক্ষে বিভিন্ন ঋণখেলাপি সংক্রান্ত মামলা পরিচালনায় ভূমিকা রেখেছেন। বর্তমানে রিপন মন্ডলের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে, যার নম্বর ২৮ বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, উত্তম মিস্ত্রি দেশ ছাড়ার আগে রিপন মন্ডলের নামে একটি আম-মোক্তারনামা (ক্ষমতাপত্র) করে দিয়ে গেছেন। বর্তমানে রিপন মন্ডল এলাকায় অবস্থান করছেন না বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পাওনাদারদের অভিযোগ, উত্তম মিস্ত্রির সঙ্গে সংশ্লিষ্ট আরও যেসব ব্যক্তি সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবেন।

তবে এসব অভিযোগের বিষয়ে রিপন মন্ডল বা উত্তম মিস্ত্রির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

আত্মগোপনে থাকা উত্তম মিস্ত্রির ঘনিষ্ঠ রিপন মন্ডলকে ঘিরে নানা প্রশ্ন, পাওনাদারদের দাবি তদন্তের

Update Time : ০৪:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬