Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলারোয়া সীমান্তে তিন লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ সাতক্ষীরা বক্তব্য বিকৃতির শিকার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বানারীপাড়ায় ১২৬ প্রধান শিক্ষকের ভোজসভা ঘিরে বিতর্ক, তদন্তের দাবি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান। মানিকছড়িতে নার্স সাহিদা বেগমের শতকোটি টাকার সম্পদ; আয়ের উৎস কোথায়? ঢাকার আশপাশে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত নাকি স্বাভাবিক প্রক্রিয়া? কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে নারকেল চারা বিতরণ ভান্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় সামসুল হক দীপু

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধ;

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তারের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, সেবার মান, রোগীদের খাবারের গুণগত মান এবং বিশুদ্ধ পানির সংকট সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করেছেন।

সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ও সেবার মান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অংশ হিসেবে কয়েকজন সাংবাদিক ডা. সুমি আক্তারের কার্যালয়ে যান। তারা বিভিন্ন অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সহযোগিতামূলক আচরণ না করে বিরূপ প্রতিক্রিয়া দেখান।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন, “বাকেরগঞ্জের অধিকাংশ সাংবাদিক ফাইভ পাস।” সাংবাদিকদের দাবি, এ বক্তব্যের ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। সাংবাদিকদের অভিযোগ, বক্তব্য গ্রহণের সময় তিনি একাধিকবার ‘সাংবাদিক’ শব্দটি ‘সাম্বাদিক’ হিসেবে উচ্চারণ করেন। বিষয়টি উপস্থিত সাংবাদিকদের মধ্যে অস্বস্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান বলেন, “জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা। কিন্তু তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।

বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আল-আমিন মিরাজ বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।” ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার মান সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ কিংবা অবমাননাকর মন্তব্য গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. সুমি আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর এ এলাহী বলেন, “একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা করা স্বাভাবিক দায়িত্বের অংশ। যদি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের ঘটনা ঘটে থাকে, তবে তা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।” এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কলারোয়া সীমান্তে তিন লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

Update Time : ০৪:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬