Dhaka ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ঘরে তুলে নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৯৮ Time View

জামালপুর প্রতিনিধি; 

​জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে তুলে নিয়ে ধ”র্ষণের চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ বাবলু বাদী হয়ে আজ (৫ জুন) সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে মোঃ ইব্রাহিম (৩৫)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

​মামলার বিবরণী ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। অন্যদিকে অভিযুক্ত ইব্রাহিম বিবাহিত এবং দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরেই ইব্রাহিম ওই ছাত্রীকে তার মোবাইল নম্বরে ফোন করে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জা ও ভয়ের কারণে কিশোরী বিষয়টি প্রথমে পরিবারকে জানায়নি।

​গতকাল (৪ জুন) বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকায় ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম তাকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

​বিকেলের পর মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কয়েকজন সন্দেহবশত ইব্রাহিমের ঘরে তল্লাশি চালান এবং সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটে যাওয়া নির্মম ঘটনার বিস্তারিত বিবরণ দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, আজ (৫ জুন) সকাল ১০:২৫ মিনিটে অভিযোগটি পাওয়ার পরপরই তা এজাহারভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ঘরে তুলে নির্যাতনের অভিযোগ

Update Time : ০২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬