Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৫১ Time View
প্রতিনিধি,নেছারাবাদ;
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক এমাম উদ্দিন তালুকদার। তিনি তাঁর বাবা-মায়ের স্মরণে প্রতিষ্ঠিত ‘জালাল উদ্দিন মনোয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে আত্মীয় স্বজন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি, শাড়ি, এবং মুরগি পোলাউর চাল, আলু  বিতরণ করেন।
“সেবা ও সততায়, আলোকিত জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সহমর্মিতা ও আস্থার ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ট্রাস্টটি। ঈদ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার। তিনি মেসার্স তালুকদার টিম্বার অ্যান্ড স-মিল ও মেসার্স তালুকদার টিম্বার অ্যান্ড ডোরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদ তালুকদার, মাসুমা তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য জনাব মুহাম্মদ ইউসুফ তালুকদার। ২৯ রমজান (১৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় বরছাকাঠী তালুকদার বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০জনে মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

Update Time : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬