প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৬:১২ এ.এম
প্রতিনিধি,নেছারাবাদ;
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক এমাম উদ্দিন তালুকদার। তিনি তাঁর বাবা-মায়ের স্মরণে প্রতিষ্ঠিত ‘জালাল উদ্দিন মনোয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে আত্মীয় স্বজন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি, শাড়ি, এবং মুরগি পোলাউর চাল, আলু বিতরণ করেন।
“সেবা ও সততায়, আলোকিত জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সহমর্মিতা ও আস্থার ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ট্রাস্টটি। ঈদ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার। তিনি মেসার্স তালুকদার টিম্বার অ্যান্ড স-মিল ও মেসার্স তালুকদার টিম্বার অ্যান্ড ডোরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদ তালুকদার, মাসুমা তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য জনাব মুহাম্মদ ইউসুফ তালুকদার। ২৯ রমজান (১৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় বরছাকাঠী তালুকদার বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০জনে মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Copyright © 2026 southbengalnews24. All rights reserved.