Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

পিরোজপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

প্রতিনিধি, নেছারাবাদ,;

‘সওম: আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় পিরোজপুরে তৃণা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্ম কখনোই উগ্রবাদ, চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতাকে সমর্থন করে না। কিন্তু বিভিন্ন সময় বিকৃত ব্যাখ্যার মাধ্যমে ধর্মবিশ্বাসী মানুষকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। এ অবস্থা থেকে উত্তরণে মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে হবে।

তিনি সওমের উদ্দেশ্য ও শিক্ষার ওপর আলোকপাত করে বলেন, সওম মানে আত্মসংযম—নিজেকে নিয়ন্ত্রণ করা ও সংযত রাখা। একজন মুমিন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে আত্মিক শক্তি অর্জন করেন এবং আত্মত্যাগের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। কিন্তু বর্তমানে সওমের মৌলিক শিক্ষা অনেকাংশেই হারিয়ে গেছে; রোজা যেন কেবল না খেয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হেযবুত তওহীদ বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমীন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সাবেক সভাপতি আবুল বাশার, বরিশাল মহানগর হেযবুত তওহীদের সভাপতি জামাল শরিফ, দি ফাইন্যান্সিয়াল পোস্ট-এর প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি হাবিবুল্লাহ মিঠু, দৈনিক জনতা প্রতিনিধি এম ইসলাম জাহিদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রুহুল আমীন, দৈনিক কালবেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল আশীষ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি ডা. রুহুল আমীন, বিজয় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল হাসান সুজন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মতবাদ প্রতিনিধি মাসুদুল আলম অপু, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবু ইউসুফ, রাজধানী টিভির প্রতিনিধি তুহিনা আহসান, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আজিজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬