Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। প্রতিদিন জরুরি দাপ্তরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের মূল্যবান সময় অপচয় হচ্ছে, অন্যদিকে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, কাউখালী থেকে প্রতিদিন শত শত মানুষ বরিশালে যাতায়াত করলেও শুধু সরাসরি বাস সার্ভিসের অভাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবহেলিত রয়ে গেছে।
কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী মোঃ খোকন বলেন, “ব্যবসায়িক মালামাল কিনতে ও বিভিন্ন ব্যাংকের কাজে সপ্তাহে অন্তত দুই-তিন দিন আমাকে বরিশাল যেতে হয়। কিন্তু কাউখালী থেকে সরাসরি কোনো বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে করে বেকুটিয়া অথবা রাজাপুর যেতে হয়, তারপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এই ভেঙে ভেঙে যাওয়ার কারণে পথে যেমন সময় বেশি লাগে, তেমনি মালামাল নিয়ে টানাটানি করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়। আমরা দ্রুত একটি সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানাচ্ছি।

নিয়মিত যাতায়াতকারী আরেকজন চাকরিজীবী ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, “আমার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য প্রায়ই বরিশালে নিয়ে যেতে হয়। সরাসরি বাস না থাকায় ভেঙে ভেঙে গাড়ি বদল করতে গিয়ে অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। একটা সরাসরি বাস থাকলে এই কষ্ট অনেকটাই কমে যেত।

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কাউখালীর শিক্ষার্থী আবু রায়হান ও সালমা সুলতানা,বলেন, কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন সকালের ক্লাস বা পরীক্ষা ধরার জন্য আমাদের ভোরবেলা রওনা হতে হয়। সরাসরি বাস না থাকায় পথেই অনেক সময় নষ্ট হয়ে যায়, যার প্রভাব আমাদের পড়াশোনায় পড়ছে। তাছাড়া ভেঙে ভেঙে যাওয়ার কারণে পকেট খরচও অনেক বেশি হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অন্তত সকাল ও বিকেলে নিয়মিত বাস সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি।

স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুর বা অন্যান্য রুটে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সাথে সরাসরি কোনো ভালো যোগাযোগ মাধ্যম গড়ে ওঠেনি। ভুক্তভোগী যাত্রী ও শিক্ষার্থীরা এই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরাসরি বাস সার্ভিস চালুর জোর দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

Update Time : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬