Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

হারেজ আলীর কষ্টে সাড়া, পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন

প্রতিনিধি,নওগা;

নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের অসহায় বৃদ্ধ হারেজ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যে মানবেতর জীবনযাপন করা এই পরিবারের দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে দ্রুত উদ্যোগ নেয় পুলিশ।

জানা গেছে, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় সাপাহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ায়।

মঙ্গলবার সকালে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলিফ হোসেনের নেতৃত্বে একটি টিম আমডাঙ্গা গ্রামে হারেজ আলীর বাড়িতে খাদ্য সহায়তা ও নগদ অর্থ পৌঁছে দেয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যা পরিবারটির জীবনে কিছুটা স্বস্তি এনে দেয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারেজ আলীর পরিবারের সদস্যরা। তারা জানান, দীর্ঘদিন পর এমন সহযোগিতা পেয়ে তারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন।

এদিকে, জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

হারেজ আলীর কষ্টে সাড়া, পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন

Update Time : ০৩:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬