Dhaka ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সদস্য ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শরিফুল ইসলাম মুকুল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আদর্শবান নাগরিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা বৈঠকের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে পড়াশোনা, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই ছাত্রশিবিরের প্রতিটি সদস্যকে জ্ঞান-বিজ্ঞান, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আবু সালেহ সাদ্দাম, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজিব, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, এইচআরডি সম্পাদক মো. মাসুদুজ্জামানসহ শহর ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ছাত্রশিবিরের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৬:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬