Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় এমপিকে ঘিরে বিতর্কের জেরে দুধ দিয়ে গোসল, দল ছাড়ার ঘোষণা যুব জামায়াত নেতার

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি আলোচিত অভিযোগের প্রেক্ষাপটে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শ্যামনগর উপজেলার এক যুব জামায়াত নেতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুধ দিয়ে গোসল করে ভিডিও বার্তার মাধ্যমে তিনি দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন।

দল ছাড়ার ঘোষণা দেওয়া দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

ভিডিও বার্তায় দেলোয়ার হোসেন বলেন, “সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কোনো ধরনের রাজনীতি করব না এবং কোনো রাজনৈতিক দলের সমর্থনও করব না। এ সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে আমি দুধ দিয়ে গোসল করেছি।”

তবে এ বিষয়ে নুরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, “দেলোয়ার হোসেন এখনও দল থেকে লিখিতভাবে পদত্যাগ বা অব্যাহতির আবেদন করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাকে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিতে দেখা গেছে। তিনি আমাদের দলের একজন সক্রিয় ও ভালো কর্মী ছিলেন।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এমপি গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় এমপিকে ঘিরে বিতর্কের জেরে দুধ দিয়ে গোসল, দল ছাড়ার ঘোষণা যুব জামায়াত নেতার

Update Time : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬