Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় উদ্ধার হওয়া ২২টি মোবাইল ও ৪৮ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ২২টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া ৪৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বুধবার (২২ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও অর্থ তুলে দেন সাতক্ষীরার পুলিশ সুপার জনাব আবু সালেহ মো. আশরাফুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে জেলার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারানোর বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিকাশ, নগদ ও রকেটে ভুলবশত চলে যাওয়া মোট ৪৮ হাজার টাকা ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধে ও নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল ফোনসহ যেকোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সবাইকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।” পাশাপাশি অনলাইন ও বিকাশ-নগদ সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা পেতে সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত মোবাইল ও অর্থ হস্তান্তরকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার।

নিজের হারানো ফোন ও অর্থ ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জেলা পুলিশের এমন উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় উদ্ধার হওয়া ২২টি মোবাইল ও ৪৮ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

Update Time : ০৬:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬