Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

শেবাচিম হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর দুই রোগীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২৬৭ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এর নাক-কান-গলা (ইএনটি) বিভাগের মহিলা ওয়ার্ডে ইনজেকশন দেওয়ার পর দুই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—বরিশাল মেট্রোপলিটন এলাকার সারসী গ্রামের হেলেনা বেগম (৪৮) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের শেফালি বেগম (৬০)।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে সেবিকারা কয়েকটি ইনজেকশন দেওয়ার পরই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যে তারা মারা যান। বিষয়টি জানানো হলেও শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন স্বজনরা।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, অপারেশন থিয়েটারে দেওয়ার কথা থাকা অ্যানেসথেটিক ওষুধ আগে ওয়ার্ডে প্রয়োগ করায় এ ঘটনা ঘটতে পারে। এটি দায়িত্বে অবহেলার শামিল। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

শেবাচিম হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর দুই রোগীর মৃত্যু

Update Time : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬