Dhaka ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

বানারীপাড়ায় গাঁজা সেবন কালে ৫ যুবক আটক, মোবাইল কোর্টে ১০ দিন করে কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১২০ Time View

প্রতিনিধি, বানারীপাড়া ;

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে গাঁজা সেবনের সময় ৫ যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরাফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ওই পাঁচজনকে আটক করা হয়। পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মোঃ মিল্লাত হোসেন হাওলাদার (১৯) ও মোঃ পারভেজ মাঝি (১৯), বিশারকান্দি গ্রামের মোঃ নাঈম হাসান (২১), এবং পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার উত্তর বলদিয়া গ্রামের মোঃ আল-আমিন (২৫) ও রহমাতুল্লাহ (১৯)।

শনিবার (৯ মে) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, “গাঁজা সেবনকালে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে সাজা দেওয়া হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বানারীপাড়ায় গাঁজা সেবন কালে ৫ যুবক আটক, মোবাইল কোর্টে ১০ দিন করে কারাদণ্ড

Update Time : ০১:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬