Dhaka ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

প্রতিনিধি বাকেরগঞ্জ ;

বরিশালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এক ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতে প্রমাণ পাওয়া যায় যে, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

Update Time : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬