Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নেছারাবাদে এতিমখানায় ৯ এতিমের বিপরীতে ২৮ জনের ভাতা উত্তোলন

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১১১৯ Time View

প্রতিনিধি,নেছারাবাদ ;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল পেদাবাড়ী এলাকায় অবস্থিত ‘দক্ষিণ-পূর্ব সোহাগদল ছালেহীয়া এতিমখানা’ থেকে সরকারি ভাতা উত্তোলনে অনিয়মের অভিযোগ উঠেছে। এতিমখানায় প্রকৃতপক্ষে ৮-৯ জন এতিম থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর থেকে ২৮ জন এতিমের নামে ভাতা উত্তোলন করা হচ্ছে। অভিযোগ করেন প্রতিষ্ঠানটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

সমাজসেবা অফিসে ৫৮ জন এতিমের তালিকা দেওয়া হয়েছে এবং সেখান থেকে ২৮ জনের ভাতা তোলা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এ অর্থ দিয়ে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন পরিশোধ করা হতো। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার সমাজসেবা অফিসে অভিযোগ করলেও তা আমলে নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, এতিমখানা ও হেফজখানা মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ থেকে ৩৫ জনের মধ্যে। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, এতিম ও দুস্থ মিলিয়ে এখানে প্রায় ৩৭ থেকে ৪০ জন শিক্ষার্থী রয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ক্যাশিয়ার আকবর হোসেন এর সত্যতা শিকার করে বলেন, “আমাদের এখানে ৮-৯ জন এতিম আছে, তবে এতিমখানা ও হেফজখানা একসঙ্গে পরিচালিত হয়। এতিম ও দুস্ত মিলে সরকার থেকে ২৮ জনের ভাতা উত্তোলন করা হয়।” ১৬ বছর দরে দুটি প্রতিষ্ঠান একসাথে পরিচিত হতো।

অন্যদিকে, প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে মকবুল হোসেন দাবি করেন, প্রতিষ্ঠানে বর্তমানে ৩৭ জন এতিম রয়েছে।তবে তিনি হেবজু বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নেছারাবাদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

নেছারাবাদে এতিমখানায় ৯ এতিমের বিপরীতে ২৮ জনের ভাতা উত্তোলন

Update Time : ০১:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬