Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

নেছারাবাদে ইটভাটার পাশ থেকে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৪৪৯ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে একটি ইটভাটার পাশে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুনের ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার শ্রমিকরা প্রথমে লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং নেছারাবাদ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, লাশটির মাথা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে সেখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে, বিকেল প্রায় ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে দুইজনকে সেখান থেকে বের হতে দেখা যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে সার্কেল এসপি এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে বরিশাল থেকে ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “এমটিপিএফ ইটভাটা থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর তীরে একটি মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আলামত সংগ্রহ করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

নেছারাবাদে ইটভাটার পাশ থেকে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Update Time : ০৫:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬