Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় আসরে বরিশাল বিভাগের হয়ে খেলবে স্বরূপকাঠির মাইশা

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১২২ Time View

নেছারাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কিশোরী ক্রিকেটার মাইশা সিকদার এবার সুযোগ পেয়েছেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া আয়োজন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ে অংশগ্রহণের। তিনি বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলের হয়ে জাতীয় আসরে প্রতিনিধিত্ব করবেন।

মাইশা সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমাম সিকদারের মেয়ে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে একজন সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছেন। ধারাবাহিক নৈপুণ্য ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ এবার তিনি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছেন।

আগামী ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এ আসরে বরিশাল বিভাগের জার্সিতে মাঠে নামবেন মাইশা। তার এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো নেছারাবাদ তথা পিরোজপুর জেলার জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

মাইশার জাতীয় দলে সুযোগ পাওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়ে নিজের সেরাটা উপহার দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের নারী ক্রিকেটে আরও বড় পরিসরে প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করবে এই উদীয়মান ক্রিকেটার।

নেছারাবাদবাসীর প্রত্যাশা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও মেধাকে পুঁজি করে মাইশা সিকদার দেশের ক্রিকেটে একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। তার জন্য রইল সকলের আন্তরিক শুভকামনা ও দোয়া।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় আসরে বরিশাল বিভাগের হয়ে খেলবে স্বরূপকাঠির মাইশা

Update Time : ০৪:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬