Dhaka ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৩৯ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি পন্টুন থেকে নদীতে পড়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার শিকার বাসটি ‘এস বি পরিবহন’-এর। বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। ঘাট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৭ নম্বর পন্টুনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি নদীতে পড়ে তলিয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে আসা বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, পন্টুনে বাসটি থামার পর যাত্রীরা নামছিলেন। ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি উদ্ধারে কাজ চলছে।

খবর পেয়ে উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে গিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেন, বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ একই ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। বারবার একই ধরনের দুর্ঘটনায় ঘাটের নিরাপত্তা ও পন্টুন ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়

Update Time : ০৭:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬