Dhaka ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচনে আলোচনায় তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নম্বর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর নাম নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাও তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, প্রায় তিন দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে দলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করার পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, বন্যা ও করোনা মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার। খাদ্য সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”
নির্বাচিত হলে অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, “চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই।”

তিনি আরও বলেন, “প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করার চেষ্টা করব। যুবসমাজকে মাদকমুক্ত ও কর্মমুখী করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।”

তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার বলেন, “জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে তারিকুল ইসলাম পান্নু জমাদ্দারকে ঘিরে আলোচনা দিন দিন বাড়ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীর চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচনে আলোচনায় তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার

Update Time : ০৩:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬