Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে সমাজকে মাদকমুক্ত করা এবং শিক্ষার্থীসহ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভ্যান চালক শ্রমিক দল ১-০ গোলে অটো মিশু চালক শ্রমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া উচিত। বিএনপি সব সময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।

কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও দেশপ্রেম গড়ে তোলে। তরুণদের মাঠমুখী করতে হলে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ প্রজন্ম গড়ে উঠবে

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬