Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩৯ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১০ হাজার পিস রেনু পোনা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ বেড়জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে জব্দ করা অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়, যাতে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পায় এবং নদীর জলজ পরিবেশ সংরক্ষিত থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার এবং রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “রেনু পোনা নিধন এবং অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

Update Time : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬