Dhaka ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা

কাউখালী প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দিনে ও রাতে পাঁচ থেকে ছয়বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে বারবার লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণ।

স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলায়ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক এবং সাময়িক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এইচএসসি পরীক্ষার্থী মানসুরা আক্তার বলেন, সন্ধ্যার পর পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু নিয়মিত পড়াশোনা করতে পারছি না। গরমে পড়াশোনায় মনোযোগও ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
অভিভাবক মাহফুজুর রহমান বলেন, সন্তানদের লেখাপড়া নিয়ে আমরা খুব চিন্তিত। বিদ্যুৎ এর লোডশেডিং এর কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ঘুমাতে পারে না, আবার পড়াশোনাও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান দরকার।

স্থানীয় ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না। বিশ্বকাপ ফুটবল উপভোগ করতেও দর্শকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় খেলাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং দিতে হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা

Update Time : ০৬:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬