Dhaka ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর জানাজায় মানুষের ঢল কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ কাউখালীতে বিআরডিবির হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপনী, নারী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন সাবেক এডিসি গোলাম সাকলায়েন বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড পিরোজপুরে ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হ”ত্যা তিন সপ্তাহে রহস্য উদঘাটন, মায়ের স্বীকারোক্তি সাতক্ষীরা টিআরএম বাস্তবায়নে তিন দিনব্যাপী যুব ক্যাম্পেইন শুরু সাতক্ষীরা কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ

কাউখালীতে বিআরডিবির হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপনী, নারী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। প্রশিক্ষণে সমিতির ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,বিআরডিবির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধান প্রশিক্ষক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার বলেন,বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করলে স্বল্প পুঁজিতে ভালো লাভ করা সম্ভব। আমরা প্রশিক্ষণার্থীদের রোগ প্রতিরোধ, টিকা প্রদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে ধারণা দিয়েছি। আশা করছি তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ

কাউখালীতে বিআরডিবির হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপনী, নারী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ১২:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬