Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় মোল্লারহাট বাজারে এ সভার আয়োজন করা হয়।

শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন শিয়ালকাঠী ইউনিয়নের বিট অফিসার এসআই দীপক বালা।

এ সময় বক্তব্য দেন কাউখালী থানার এসআই মেহেদী হাসান, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সেপাই, ওয়ার্ড বিএনপির নেতা মো. শাফায়েত খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদক, চুরি, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রতিটি এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. মনিরুজ্জামান মিন্টু বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজের প্রতিটি মানুষের। মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আমরা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব।”

প্রধান অতিথির বক্তব্যে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কাউখালী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। আপনারা যেকোনো অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কাউখালী গড়তে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

Update Time : ০৫:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬