Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই শুরু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৮ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত মৎস্যজীবীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সোমবার (২০ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই ও হালনাগাদ বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রণয়ন করা গেলে সরকারি ভিজিএফ খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থান কর্মসূচি এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ লক্ষ্যে নিবন্ধিত জেলেদের তথ্য যাচাই করে তালিকা হালনাগাদ করা হচ্ছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি তালিকাভুক্ত হতে না পারেন এবং প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদের কাজ চলছে। প্রকৃত মৎস্যজীবীদের সঠিক তথ্য সংরক্ষণই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত হবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলে নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন এবং প্রকৃত জেলেরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই শুরু

Update Time : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬