
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে নারীর অধিকার, মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় নারী-পুরুষের সমঅধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাংগঠনিক মাস উপলক্ষে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মমিরুল ইসলাম ও শিউলি কর্মকার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, নিকাহ রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহানুর বেগম, মাহফুজা খাতুন, নিতু মণ্ডল, রেক্সোনা খানম এবং মৌমিতা সাহাসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, নারীর মানবাধিকার ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “নারীর অধিকার শুধু নারীদের বিষয় নয়, এটি সমগ্র সমাজের অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মানবাধিকার ও সামাজিক অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে নারী-পুরুষের যৌথ অংশগ্রহণের মাধ্যমে কুসংস্কার ও বৈষম্য দূর করে একটি মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
মতবিনিময় সভায় নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 

















