Dhaka ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে দিনব্যাপী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মোট পাঁচটি ইভেন্টে অংশ নেয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ক’ ও ‘খ’ গ্রুপে ২৯০ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের ‘ক’ ও ‘খ’ গ্রুপে ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি, নিত্য , একক অভিনয়, চিত্রাঙ্কনসহ নানা ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শীর্ষ স্থানীয় পত্রিকার আদলে নিউজটা সুন্দর সাবলীল ভাষায় সাজিয়ে দিন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬