Dhaka ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, অধ্যক্ষ হোসাইন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা নাসরুল্লাহ, প্রধান শিক্ষক রুস্তম আলী, কিরণ চন্দ্র হালদার, পবিত্র কুমার মিস্ত্রি, মোহাম্মদ মান্না মিয়া, বিজন হালদার, মো. হারুন-অর-রশিদ, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হক।

সভায় ইউএনও রেহেনা আক্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক সচেতনতা গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং তাদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি পাঠদানের পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। ডেঙ্গুমুক্ত ও মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় মতবিনিময় সভা

Update Time : ০২:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬