Dhaka ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায়

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৭৯ Time View

কাউখালী  প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী এবং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “মাদক আজ সমাজের জন্য বড় হুমকি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

সভা শেষে উপস্থিত সবাই মাদক ও অপরাধমুক্ত কাউখালী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

Update Time : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬