Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে ফকির নাসির উদ্দিনের গভীর শোক প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৬৭ Time View

প্রতিনিধি নেছারাবাদ(পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননন্দিত নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক, পাটিকেলবাড়ী দরগাহ শরীফ (ওয়াকফ এস্টেট)-এর মুতাওয়াল্লি, রাজবাড়ী ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিএনপির প্রবীণ নেতা ফকির নাসির উদ্দিন।

এক শোকবার্তায় ফকির নাসির উদ্দিন বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ওয়াহিদ শুধু তার সহযোদ্ধাই ছিলেন না, ছিলেন অত্যন্ত আপনজন, স্নেহধন্য ছোট ভাই এবং প্রিয় বন্ধু। প্রায় চার দশকের সম্পর্কের অসংখ্য স্মৃতি আজ তাকে ব্যথিত ও ভারাক্রান্ত করে তুলেছে।

তিনি বলেন, নেছারাবাদ-স্বরূপকাঠীর বিএনপির রাজনীতি আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ত্যাগ, শ্রম, মেধা এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা, যিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। পদ বা ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাকেই তিনি জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করতেন।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, ওয়াহিদের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, সমগ্র নেছারাবাদ-স্বরূপকাঠী একজন অভিভাবকসুলভ মানুষকে হারিয়েছে। রাজনৈতিক অঙ্গন হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ কর্মীকে, আর ব্যক্তিগতভাবে তিনি হারিয়েছেন দীর্ঘদিনের একজন বিশ্বস্ত সহযাত্রীকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

ফকির নাসির উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান, যেন তিনি ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহান আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে ফকির নাসির উদ্দিনের গভীর শোক প্রকাশ

Update Time : ১২:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬