Dhaka ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • কামাল উদ্দিন
  • Update Time : ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৯৯ Time View

প্রতিনিধি, কক্সবাজার ;

কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রিদুয়ান (৩৫)।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়ারবিল এলাকার হামিদ উল্লাহ সিকদারপাড়া এলাকার মোঃ রিদুয়ান ও তার সহোদর মেঝ ভাই মো. জামাল উদ্দিনের সাথে তাদের পৈত্রিক সম্পত্তির অংশ-বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

ভুক্তভোগী মোঃ রিদুয়ান বলেন, তার সহোদর মেঝ ভাই মোঃ জামাল উদ্দিন (৪৫), ভাতিজা মকছুদুর রহমান (২৮), মফিজুর রহমান (২৫) এবং আবদুর রহমান (২৪) মিলে তাকে ও তার বোন রাশেদা বেগমকে ন্যায্য ওয়ারিশী সম্পত্তি থেকে বঞ্চিত করে বসতভিটা ও অন্যান্য জমি জোরপূর্বক দখলে রেখেছেন।

গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোঃ রিদুয়ান চট্টগ্রাম শহরে অবস্থানকালে বিবাদীগণ তার বসতঘরের দ্বিতীয় তলায় নির্মিত পাকা দেয়াল ভেঙে ফেলে। এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।

এ সময় ভুক্তভোগী মো. রিদুয়ানের স্ত্রী নাঈমা আক্তার নয়ন মনি বাঁধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন এবং হত্যার হুমকি প্রদান করে বলে জানান তিনি।

ঘটনার পর মুঠোফোনে খবর পেয়ে ভুক্তভোগী মো. রিদুয়ান বাড়িতে ফিরে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে সমঝোতা না হওয়ায় তিনি চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।

এবিষয়ে থানায় দায়েরকৃত অভিযোগের প্রধান অভিযুক্ত মো. জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও বসতবাড়ি ভাংচুরের বিষয়টি স্বীকার করেছেন। এসময় তিনি বলেন, বসতভিটা বন্টণ হওয়ার আগে সিড়িঘরটি তিনি ভেঙে দিয়েছেন।

দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মো. ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন , অভিযোগটি হাতে পেয়েছি। এ ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬